নরসিংদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ০২:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০২:৪৩

নরসিংদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নরসিংদীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রীর পরিবার জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়ির পাশের দোকান থেকে সদাই কিনতে যায়। এসময় পার্শ্ববর্তী পলাশ উপজেলার মাঝের চর এলাকার আলামিন শিশুটির মুখ চেপে ধরে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল কবীর জানিয়েছেন, মেয়েটির বেশ রক্তক্ষরণ হচ্ছে এবং প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে প্রথমে শিশুটির সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের আর্থিক সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক আলামিনকে ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযানে নেমেছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম