আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

সাভার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ১৮:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:১৩

জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশ ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর বাড়িটি ঘেরাও করা হয়। পুলিশ ও ডিবি পুলিশের একাধিক সদস্য অভিযান পরিচালনা করছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এ তথ্য জানান।

জঙ্গি আস্তানায় পাওয়া সরঞ্জাম পুলিশ সুপার বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা বাড়িটি ঘিরে রেখেছি। আমি ঘটনাস্থলে রয়েছি। অভিযান চলছে।’ স্থানীয়রা জানান, বাড়িটি সৌদি আরব প্রবাসী আক্তারের। তিনি কয়েক দিন আগে বাড়িটি ভাড়া দিয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘেরাও করা হয়েছে।
পুলিশের অভিযান দেখতে এলাকাবাসীর ভিড় এ ব্যাপারে স্থানীয় ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য লেহাজ বলেন, ‘বাড়িতে জঙ্গি রয়েছে এমন খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে আসেন। বাড়িটি ১৫ দিন আগে ভাড়া দেওয়া হয়। তবে বাড়ির মালিক সৌদি আরব থাকেন।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের