ইউপি সদস্যের ১০ গরু চুরি

গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০৯:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১০:১৭

চুরি গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙে ১০টি গরু চুরি হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) মধ্য রাতে উপজেলার সিংগারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতিউর রহমান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

মতিউর রহমান জানান, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে গোয়াল ঘরের তালা দিয়ে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে কাজের ছেলে মুনছুর আলী তাকে জানান গোয়ালে একটি গরুও নেই। চুরি যাওয়া গরুগুলোর মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

ইউপি সদস্যের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় আশেপাশের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গরু চুরির ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম