মানিকগঞ্জে লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা

মতিউর রহমান, মানিকগঞ্জ
১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৮

 

মানিকগঞ্জে লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা মানিকগঞ্জে এ বছর ৬০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম মরিচের আবাদ করা হয়েছে। কিন্ত, কাঁচা মরিচ গাছের পাতায় কুঁকড়ানো রোগ দেখা দিয়েছে। এতে করে এ বছর ভাইরাসের কারণে কাঁচা মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগে লোকসানের মুখে পড়েছেন মানিকগঞ্জের দুই শতাধিক চাষি। 

মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা, গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া, গোসাইনগর, বিশ্বনাথপুর ও বাঙ্গলা, শিবালয় উপজেলা শিমুলিয়া,বেজপাড়া, মহাদেবপুর বরংগাইল, মুশুরিয়া, হরিরামপুর উপজেলার ঝিটকা, চালা, গালা, বাল্লা, সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সলাই গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকার মরিচক্ষেতে এ রোগ দেখা দিয়েছে।

শিবালয় উপজেলার বরংগাইল এলাকার কৃষক আলী আহম্মদ জানান, বর্ষার পর পর তিনি ৮৫ শতাংশ জমিতে আগাম কাঁচা মরিচের চাষ করেছেন।কিন্তু, ফলন আসার সঙ্গে সঙ্গে মরিচ গাছের পাতা কুঁকড়ানো দেখা দেয়। কয়েক দিন পরে  সেই গাছ মরে যায়। এতে গত ১৫ দিনের মধ্যে ২৫ শতাংশ মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে কীটনাশক দিয়েও গাছের রোগ সারানো যায়নি। ফলে তার মতো অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের কৃষক লতিফ মিয়া জানান,এ বছর তিনি ২৫ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছিলেন। গত ১৫ দিনে তার মরিচক্ষেত পাতা কুঁকড়ানো রোগে আক্রান্ত হয়ে পড়েছে। অগ্রহায়ণ মাসে রোপন করা এই মরিচ চৈত্র মাস পর্যন্ত তোলা যায়। মরিচের আবাদে তার খরচ হয়েছিল ১২ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ৪ হাজার টাকা মরিচ বিক্রি করেছেন। এই রোগে তার পুরো ক্ষেতের মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। গত বছর এই ক্ষেত থেকেই ৫০ হাজার টাকা মরিচ বিক্রি করেছিলেন তিনি। এ বছর পুরো লোকসানের মধ্যে পড়েছেন।

রানা দিয়া গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, এবার মরিচের আবাদ করে পুরোটাই লোকসান। পাতা কুঁকড়ানো রোগে ওষুধ দিয়েও কিছু করা যাচ্ছে না।

সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের সলাই গোবিন্দপুর গ্রামের কৃষক রুবেল মিয়া জানান, আমাদের কৃষকদের মাঝে এখন চরম হতাশা কাজ করছে। আমাদের এমন দুর্দিনে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে কোনও সহযোগিতা পাইনি। তারা আমাদের কোনও খোঁজও নেয়নি।

মানিকগঞ্জে লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা কীটনাশক বিক্রেতা মো. ফরিদ হোসেন বলেন, ‘প্রতিবছরই মরিচক্ষেতে পাতা কুঁকড়ানো রোগ দেখা দেয়। সেটা খুব সামান্য। কিন্তু, এবছর এর ব্যাপকতা অনেক বেশি। কিন্তু, এ বছর এর পরিমাণ প্রায় ৯০ শতাংশ। সানমেট্রিট, কুমুলাক্স, রিবলেল, ক্যাব্রিয়টন, ইমিটাপ ওষুধ দিয়েও এবার রোগ সারানো যাচ্ছে না। এবার কৃষকরা ক্ষতির মুখে পড়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী জানান, জেলায় এখন পর্যন্ত ৬০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম মরিচের আবাদ করা হয়েছে। এই মরিচ মার্চ মাস পর্যন্ত ফলন দেওয়ার কথা। কিন্তু, বীজের ত্রুটি বা ভাইরাস থাকার কারণে মরিচ গাছের পাতায় কুঁকড়ানো রোগ দেখা দেয়। প্রতি বছরই এই রোগ দেখা দেয়, তবে এবার ব্যাপকতা বেশি। আমাদের পরামর্শ হচ্ছে আক্রান্ত গাছগুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে অন্যত্র মাটিতে পুতে ফেলতে হবে। যদি অধিকাংশ গাছ আক্রান্ত হয়, তবে সব গাছ জমি থেকে উঠিয়ে নতুন করে মরিচ গাছ লাগানো উচিত। কৃষকেরা অনেক সময় পরামর্শ নিতে চান না। কৃষকদেরকে বলা হয়েছে, একই জমিতে বারবার একই ফসল আবাদ না করার জন্য। কারণ এতে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক