দ্বিতীয় পর্বের ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:১৭

বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু হলো। এদের মধ্যে শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর দু’জনের জানাজা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ও ইজতেমা মাঠের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া চার মুসল্লি হলেন, উত্তরা পশ্চিম থানার নলভোগ ইলিয়াস মিয়া (৮৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার আব্দুস ছোবহান (৬৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর গ্রামের হুমায়ুন কবীর (৬৫) এবং ঝিনাইদহ সদর উপজেলা কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২)। বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে যোগ দিয়ে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান।

এছাড়া, বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় আসার পথে টঙ্গীতে গুলজার হোসেন (৪৫) ও নরসিংদীর আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) ট্রেনে কাটা পড়ে এবং বাসচাপায় মৃত্যু হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম