ফতুল্লায় হত্যা মামলায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৮:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:২৪

নারায়ণগঞ্জ ফতুল্লায় বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুর রহিম (৩০) হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন।

তারা হলো- সাদ্দাম হোসেন আসিফ (২৯), তার মা রাজিয়া ও খালা সুলতানা।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আব্দুর রহিম হত্যার ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ সাদ্দাম হোসেন আসিফকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাও, মা রাজিয়াকে মাসদাইর ও খালা সুলতানাকে কাশীপুরের নরসিংপুর এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় রাস্তার ওপর বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুর রহিমকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী আব্দুর রহিমের আত্মীয়-স্বজনদের খবর দেয়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম