মানিকগঞ্জে সরিষা থেকে চার কোটি টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা

মতিউর রহমান, মানিকগঞ্জ
২০ জানুয়ারি ২০২০, ০৯:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৯:৫৩

মানিকগঞ্জে সরিষা থেকে চার কোটি টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা মানিকগঞ্জে এ বছর সরিষা ফুল থেকে মৌমাছি দ্বারা ৮০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ৪ কোটি টাকা। এ কারণে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে অনায়াসে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন চাষীরা।
জেলা কৃষি অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে মানিকগঞ্জে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার হেক্টর। এরই মধ্যে সরিষার আবাদ সম্পন্ন হয়েছে জমিতে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য এসব জমির আশেপাশে প্রায় ছয় হাজার বক্স বসিয়েছেন প্রায় তিনশ’ মৌচাষী। অস্ট্রেলিয়ান জাতের অ্যাপিস মেলিফেরা মৌমাছি সরিষা ফুল থেকে পরাগায়নে সহায়তা করছে। মৌমাছি দিয়ে সরিষার ফুল থেকে এসব বক্সে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
মানিকগঞ্জে সরিষা থেকে চার কোটি টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা খানজাহান আলী (র.) মৌচাষ প্রকল্পের মৌচাষী ফয়সাল ইসলাম বলেন, আমি প্রতি বছর মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে আসি। এ এলাকায় সরিষার আবাদ ও মধু আহরণও ভালো হয়। এ বছর আমি আড়াইশ’ মধু আহরণের বাক্স নিয়ে এসেছি। আমাদের এখান থেকে স্থানীয়রা মধু কিনে তাদের আত্মীয়দের উপহার দিয়ে থাকেন। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মধু বিক্রি করা হয়।
তিনি আরও বলেন, কোম্পানির মাধ্যমে এই মধু ভারতেও রফতানি করা হয়।
মানিকগঞ্জে সরিষা থেকে চার কোটি টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা আরিফুল ইসলাম নামে আরেক মৌচাষী জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফুল থেকে তিনি চার টন মধু সংগ্রহ করতে পারবেন। খুচরা বাজারে প্রতি কেজি মধু সাড়ে তিনশ’ টাকা কেজিতে বিক্রি হলেও অধিকাংশ মধু কিছু বড় কোম্পানির কাছে পাইকারি হিসেবে বিক্রি করা হয়।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত মৌসুমে মানিকগঞ্জে ৬০ মেট্রিক টন মধু সংগ্রহ হয়েছিল। চলতি মৌসুমে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮০ মেট্রিক টন। যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ৪ কোটি টাকা। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে অনায়াসে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের