মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির অভিযোগে শাওমি’র পরিবেশককে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ০৬:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১০:৩৫

জরিমানার ২৫ ভাগ অর্থ ভোক্তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রায় ২৩ হাজার টাকায় একটি শাওমি মোবাইল সেট বিক্রির দায়ে দোকানদার ও শাওমি মোবাইলের পরিবেশক কোম্পানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ফাহিম টেলিকমকে পাঁচ হাজার টাকা ও শাওমির মোবাইলের পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেন মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযোগকারী মিজানুর রহমানকে জরিমানার ২৫ ভাগ টাকা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, গত বছরের ডিসেম্বর মাসে মির কাদিম এলাকার মিজানুর রহমান ফাহিম টেলিকম থেকে শাওমি ব্র্যান্ডের একটি মোবাইল কেনেন।  মোবাইল সেটের সঙ্গে একটি অফার দেওয়া ছিল। তাতে  ‘ওয়ান টু টেন নোট ব্যাক নিশ্চিত’  লেখা ছিল। কিন্তু ২২ হাজার ৯৯৯ টাকার মোবাইল সেট কেনার পর কোনও নোট ব্যাক বুঝে পাননি তিনি।

এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মিজানুর রহমান। এরপর তদন্ত শুরু হয়। দুই দফা শুনানি শেষে অভিযোগটি প্রমাণিত হয়। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করায় বিক্রেতা ফাহিম টেলিকমকে পাঁচ হাজার টাকা ও শাওমি মোবাইলের পরিবেশক কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায় করা জরিমানার ২৫ শতাংশ অর্থ ৬ হাজার ২৫০ টাকা অভিযোগকারীকে হস্তান্তর করা হয়।

/এমআর/আপডেট-এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম