‘শিগগিরই ১০ম গ্রেডে বেতন-ভাতা তুলতে পারবেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা’

মাদারীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৮:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:২২

‘শিগগিরই ১০ম গ্রেডে বেতন-ভাতা তুলতে পারবেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা’

উপ-সহকারী কৃষি কর্মকর্তারা শিগগিরই ১০ম গ্রেডে বেতন-ভাতা তুলতে পারবেন বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড.  মো. আবদুল মুঈদ। রবিবার সকালে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে বিভিন্ন কর্মসূচি পরিদর্শন, টিস্যু কালচার সেন্টারের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুল মুঈদ বলেন, সরকার কৃষি কর্মকর্তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করেছে। তাদের বেতন-ভাতা বাড়িয়েছে। তাই ২০৩০ সালের মধ্যে কৃষির উৎপাদন দ্বিগুণ করতে সরকার যে লক্ষ্য নিয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে দশম গ্রেডে যে বেতন-ভাতা পাবেন, মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা কর্মকর্তারা শিগগিরই সরাসরি তা উত্তোলন করতে পারবেন।

এদিন সকালে মাদারীপুরে কৃষি বিভাগের আওতায় বিভিন্ন কর্মসূচি পরিদর্শন, টিস্যু কালচার সেন্টারের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আবদুল মুঈদ।  সকালে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের কৃষি কর্মকর্তারা।

বিভিন্ন জেলার ৭০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা। বক্তব্য রাখেন মাদারীপুরে কৃষি বিভাগের উপ-পরিচালক জিএমএ গফুর, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম