চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০০:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১২:২০

গাজীপুর গাজীপুরে চালককে হত্যা করে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাই করা হয়েছে। নিহতের নাম রাসেল (২৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার রতন চৌকিদারের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া জানান, রাসেল সোমবার সকালে বাড়ি থেকে বের হন। এর আধ ঘণ্টা পর কলের বাজারের পশ্চিমে মেঘডুবি এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আলমগীর ভুইয়া জানান, নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হাত-পা বেঁধে ও শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম