কৃষক হত্যায় দুই জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১২:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১২:৩৯

কৃষক হত্যায় দুই জনের যাবজ্জীবন কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। এছাড়া মামলায় আরও চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত দুই জন হলেন- করিমগঞ্জ হালঘড়া নোয়াবাদ গ্রামের মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া। এছাড়া এক বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্দিক মিয়া, সাত্তার মিয়া, একই গ্রামের আবুল হোসেন মুন্সী এবং হাফিজ উদ্দিনের স্ত্রী ফরিদা খাতুন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকাল ৮টায় গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোট ভাই আব্দুল হেলিম সাত জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত সাপেক্ষে ২০১২ সালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুস খালেদ জানান, ২০১২ সাল থেকে মামলাটি আদালতে চলমান ছিল। আজ বেলা ১১টায় আসামির উপস্থিতিতে এ রায় দেন কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম