সবাইকে পীরের মুরিদ হতে বললেন শফি

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ২১:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:৫০

সবাইকে পীরের মুরিদ হতে বললেন শফি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি সবাইকে পীরের মুরিদ হতে বলেছেন। গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণ ও দস্তারবন্দি মহাসম্মেলনে এই আহ্বান জানান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।

এ সময় শাহ আহমদ শফি বলেন, ‘ইসলামের চারটি মাজহাবের ইমামদের পীর ছিল। তাহলে আপনাদেরও মুরিদ হতে হবে। আমি নিজেও মুরিদ হয়েছি। আমারও পীর আছেন। এখানে (সম্মেলন স্থলে) আমার খলিফাও রয়েছে। আমাদের মাজহাবের ইমাম হলেন আবু হানিফা। তার পীর ছিলেন ইমাম জাফর সাদেক (রহ.)। যেহেতু বিভিন্ন মাজহাবের ইমামদের পীর ছিল এবং তাদের চেয়ে আমাদের মর্যাদা বড় নয়, সেহেতু আপনাদেরও মুরিদ হতে হবে।’

তিনি আহলে বাইয়াতের গুরুত্ব জানিয়ে উপস্থিত সবাইকে তার কাছে মুরিদ হওয়ার আহ্বান জানান। পরে তার সঙ্গে তওবা ইস্তেগফার পড়তে বলে উপস্থিত সবাইকে মুরিদ করেন।

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হজরত মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্মেলনে শ্রীপুর উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২তম বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম