গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

 

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ গাজীপুরের বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের চার নারী শ্রমিক মোটরসাইকেলের ধাক্কায় নিহতের গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় চার নারী শ্রমিক আহত হন।     

আহতরা হলেন- সুইং অপারেটর শারমিন আক্তার (৩৫), রুবিনা বেগম (৩০), সালমা আক্তার (৩০) ও সাবিনা আক্তার (৩০)। আহতদরেকে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত শারমিন আক্তারকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক এম এ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, মধ্যাহ্ন বিরতির সময় কারখানার ওই নারী শ্রমিকেরা মহাসড়ক পার হচ্ছিলেন। ঢাকাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই চার শ্রমিককে ধাক্কা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই চার নারী শ্রমিক আহত হন। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে শ্রমিকদের মধ্যে নিহতের গুজব ছড়িয়ে পড়ে। পরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের প্রশাসিনক ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, পরিস্থিতি মোকাবিলায় কারখানা শনিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ, শিল্প ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম