পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩

পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরের মালেকেরবাড়ি (শরিফপুর) এলাকা থেকে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল মিয়া (২৬) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চরজা বরজান গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) গাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে নিহতের স্ত্রী গার্মেন্টসে এবং মেয়ে স্কুলে চলে যায়। নিহতের মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। এরপর আশেপাশের লোকজন এসে হামিদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এএসআই ফয়সাল আহমেদ বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অসন্তোষের কারণে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় নিহতের ছোট ভাই রিপন মিয়া বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম