আহমদ শফীকে নিয়ে ভেঙে পড়লো মঞ্চ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬

ভেঙে পড়া মঞ্চ নারায়ণগঞ্জে ইসলামী মহাসম্মেলনের মঞ্চ ভেঙে পড়েছে। মঞ্চে হেফাজতে ইসলামের আমির আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী ছিলেন। তখন মঞ্চে থাকা এলইডি স্ক্রিনটি ভেঙে মঞ্চে থাকা কয়েকজনের গায়ে পড়ে। ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, কেউ গুরুতর আহত হননি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাঁচটার দিকে কেন্দ্রীয় ঈদগাহে এ ঘটনা ঘটে। ভাঙা মঞ্চেই আবার আলোচনা শুরু হয়। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্য নেতারা।

প্রত্যক্ষদর্শীরা ও ফতুল্লা মডেল থানার ওসি জানান, বিকাল চারটার কিছুক্ষণ আগে মঞ্চে ওঠেন আহমদ শফী। আসরের নামাজের বিরতির সময় ঈদগাহের ময়দানে নামাজের জায়গার সংকুলান না হওয়ায় মঞ্চে থাকা নেতাদের পাশের খালি জায়গায় উঠে পড়েন অনেকে। নামাজ শেষে তারা আর মঞ্চ থেকে নামেননি। নামাজের কিছুক্ষণ পরই মঞ্চটি হঠাৎ ভেঙ্গে পড়ে। এ সময় মঞ্চেই ছিলেন আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। সন্ধ্যার দিকে আহমদ শফীর বক্তব্যের পর সম্মেলন শেষ হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি আব্দুল বারী, মাইনুদ্দিন আহমেদ, জুনাইদ আল হাবীব, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ ইবনে হাফেজ্জীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান