ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালক নিহত, আহত তিন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:১০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালক নিহত, আহত তিন ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এই গাড়ির অপর তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি)বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সাউথ টাউন আবাসিক প্রজেক্টের সামনে এই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে মাওয়ার দিকে যাচ্ছিল। বাসটি সাউথ টাউন আবাসিক প্রজেক্টের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাড়ির সবাই মারাত্মক আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম