কৃষকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৭

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে কৃষক কফিল উদ্দিনকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ায়র অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়েদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ। অভিযোগকারী কফিল উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের কৃষক।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কৃষক কফিল অভিযোগ করে বলেন, ‘আমার জমির যাতায়াতের রাস্তা বন্ধ করে চাচাতো ভাই আব্দুল আজিজ  ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টির প্রতিবাদ করায় আজিজ পুলিশের সাহায্য নিয়ে উল্টো থানায় অভিযোগ করে। এরপর শনিবার এএসআই সাইদুর শনিবার তদন্তে আসে। সে মারধর করে হাতকড়া পরিয়ে আমাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তোলে। পরে সাতখামাইর বাজারের কাছে এনে অটোরিকশার ভাড়া বাবদ ৫০০ টাকা এবং অতিরিক্ত ৫ হাজার টাকা রেখে হুমকি দিয়ে ছেড়ে দেয়।’

অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়েদুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন। টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে অভিযোগ পেলে ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম