শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের ইবনে সিনা গ্রুপের প্রজেক্টের ভেতর কাঠাঁল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হৃদয় (২৪) নামে ওই যুবক ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় (মুচাইরা পাথার) গ্রামের লাক মিয়ার ছেলে।

এসআই বেলাল হোসেন জানান, স্থানীয়রা ভুতুলিয়া গ্রামে ইবনে সিনা গ্রুপের প্রজেক্টের ভেতরে গরু চড়াতে গিয়ে কাঠাঁল গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পায়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই যুবক আত্মহত্যা করেছে নাকি হত্যা করে কেউ লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম