নারায়ণগঞ্জে ভারতীয় মহিষের মাংস জব্দ, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০

নারায়ণগঞ্জে ভারতীয় মহিষের মাংস জব্দ

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ কেজি অননুমোদিত প্যাকেটজাত ভারতীয় মহিষের মাংস জব্দ করেছে র‌্যাব-১১। এ সময় সামির নামে একজনকে আটক করা হয়। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে সামিরকে গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামিরসহ অন্যান্যরা সপ্তাহে ৩ দিন ঢাকার তেজগাঁও থেকে অননুমোদিত প্যাকেটজাত মাংসগুলো নারায়ণগঞ্জে এনে গরুর মাংস বলে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করছিল। তাদের কাছে হিমায়িত ও প্যাকেটজাত মাংসগুলো বিক্রির জন্য কোয়ারান্টাইন সনদও নেই। এছাড়া হিমায়িত মাংস ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত ফ্রিজিং চেইনে রাখার বিধান থাকলেও তা অমান্য করে নন-ফ্রিজিং গাড়িতে মাংসগুলো আনছে তারা। ফলে এসব মাংসের গুণগতমান নষ্ট হয়ে যায় যা জনস্বাস্থ্যের পক্ষে ব্যাপক ক্ষতিকর।

এসব বিষয় আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত সামিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযুক্ত সামির

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম