গাজীপুরে মা ও স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯

 

 গাজীপুরে নীলা খাতুন (২১) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে নিজ মা ও তার স্বামীর বিরুদ্ধে। নীলা পাবনার চাটমোহর উপজেলার বিন্নাবাড়ি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় কবির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার (৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ নীলার মা রত্না বেগম (৩৫) ও স্বামী নয়ন মিয়াকে (৩১) আটক করেছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি কাউসার চৌধুরী জানান, প্রায় ৩/৪ মাস আগে স্ত্রী নীলা খাতুনকে নিয়ে মোগরখাল এলাকায় কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় ওঠেন নয়ন মিয়া। নীলা খাতুন নয়নের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে স্বামী নয়ন একাধিকবার তার শাশুড়িকে অভিযোগ করেন। সোমবার ফের শাশুড়ির কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন নয়ন। পরে রাত ১০টার দিকে মেয়ের বাড়িতে উপস্থিত হন মা রত্না বেগম। পরে স্বামীর সামনেই পরকিয়া নিয়ে মা ও মেয়ের বাদানুবাদ হয়। এরই এক পর্যায়ে রত্না বেগম গলায় পেচিয়ে থাকা ওড়না ধরে টান দিলে নীলা শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই মা রত্না বেগম ও স্বামী নয়ন মিয়াকে আটক করে বলে জানান ওসি কাউসার চৌধুরী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম