মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু মেয়েকে প্রাইভেট পড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের। নিহতরা হলেন কলেজ শিক্ষক হেদায়েতুল হক (৪৫) এবং মেয়ে সারা পারভীন (৭)। এসময় আরেক মেয়ে হাফসা পারভীন (৮) গুরুতর আহত হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত হেদায়াতুল, দেলোয়ার হোসেন কলেজের অধ্যাপক। তার বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি লুৎফর রহমান বলেন, বিকালের দিকে মানিকগঞ্জ শহর থেকে দুই মেয়েকে প্রাইভেট পড়ানো শেষ করে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষক হেদায়াতুল। মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাবা ও ছোটো মেয়ে নিহত হয়, আহত হয় বড় মেয়ে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক