চাকরির পরীক্ষার ফি কমানোর দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২

চাকরির পরীক্ষার ফি কমানোর দাবিতে জাবিতে মানববন্ধন সকল নিয়োগে আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, ‘টিউশনি করে মাসে ৪ হাজার টাকা পাই যেখানে একটা চাকরির আবেদন করতে আমাদের লাগে ১৬০০ টাকা। তাহলে আমরা নিজেরা চলব কিভাবে আর আবেদনই করব কিভাবে!’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি মিখা পিরেগু মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, ‘চাকরির আবেদনে যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় তা একজন নিম্নবিত্ত শিক্ষার্থীর জন্য অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আবেদন ফি-এর মাধ্যমে কোনও প্রতিষ্ঠান চলে না। সরকারের নির্বাহী বিভাগ থেকে নীতিমালা করা হোক আবেদন ফি যাতে সহনশীল মাত্রায় রাখা হয়।’

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকারের জাবি’র আহ্বায়ক শাকিল-উজ-জামান বলেন, ‘একজন গরীব মেধাবী ছাত্রের বেশি টাকা দিয়ে চাকরির আবেদন করার সুযোগ থাকে না। সরকার যেন চাকরির আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনে।’

মানবন্ধনে বর্তমান ও সাবেক প্রায় শতাধিক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম