সিংগাইরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিংগাইরে রিপন হোসেন লেবু (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য জানান।

নিহত রিপন হোসেন লেবু সিংগাইর উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। তিনি মাটি ও বালুর ব্যবসা করতেন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন দুর্বৃত্ত লেবুকে কুপিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় লেবুকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, লেবুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম