গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬

গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩ গোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের বন্দুক থেকে ছোড়া গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় তিন জনকে গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারদের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বনগ্রামের রুবেল শেখ (৩০), রোবায়েত শেখ (৩৫) ও বুরুজ শেখ (৪০)।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি শেখ গোষ্ঠীর নতুন শেখকে মোল্লা গোষ্ঠীর রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে রহিম মোল্লাকে মারধর করেন নতুন শেখ। এ নিয়ে শেখ ও মোল্লা গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরই এক পর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছুড়লে তা রনি হাওলাদারের গায়ে লাগে, এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক