মার্চে চালু হচ্ছে দেশের প্রথম স্কিল এনরিচমেন্ট বিশ্ববিদ্যালয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগামী ১ মার্চ থেকে চালু হচ্ছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এর শিক্ষা কার্যক্রম। কারিগরি দক্ষতা সমৃদ্ধকরণের এটিই দেশের প্রথম বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয়।  শনিবার (৮ ফেব্রুয়ারি) চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন।

সংবাদ সম্মেলনে ইউসেট-এর উপদেষ্টা অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জমান আহমদ বলেন,  ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় সরকার একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার ঘোষণা দিয়েছেন। ইউসেট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অংশ নেওয়া। এখান থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা দেশে দক্ষ মানব সম্পদের চাহিদা পূরণ করবে। পাশাপাশি ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতেও তাদের দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে শ্রমবাজারে চাহিদা সৃষ্টি করতে পারবে।’

বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যেই সরকারি অনুমোদন লাভসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় সামাদ বানু টাওয়ারে এই প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ইংল্যান্ড ম্যাচের আগে পানামার অনুশীলনে ধাক্কাধাক্কি!
ইংল্যান্ড ম্যাচের আগে পানামার অনুশীলনে ধাক্কাধাক্কি!
হজ শেষে এখন পর্যন্ত ফিরলেন ৬৮ হাজার ২৯৭ হাজি
হজ শেষে এখন পর্যন্ত ফিরলেন ৬৮ হাজার ২৯৭ হাজি
মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের পাল্টা হামলা
মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের পাল্টা হামলা
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী