দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ১৪:১১আপডেট : ২৭ জুন ২০২৬, ১৪:১১

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। পরে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়ে দাফতরিক কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

/এএইচএস/এম/
সম্পর্কিত
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
সর্বশেষ খবর
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: জয়নুল আবেদীন
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: জয়নুল আবেদীন
‘আলফা’ হতে পুরুষ হওয়া জরুরী নয়, বললেন অনিল কাপুর
‘আলফা’ হতে পুরুষ হওয়া জরুরী নয়, বললেন অনিল কাপুর
জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল 
জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল 
ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন