চালককে খুন করে ভ্যান ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২

টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে তারা মিয়া (৬০) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত অটোভ্যানটি নিয়ে যায়। নিহত তারা মিয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মাসুদ মিয়া বলেন, বুধবার রাতে বাবাকে কুপিয়ে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লাশটি মোমিনপুর এলাকার রাস্তার পাশে একটি কলাবাগানের পাশে ফেলে রেখে যায় তারা।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁন মিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের ছেলে মাসুদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম