টেকসই উন্নয়নে দরকার দক্ষ শিক্ষক: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৮

টাঙ্গাইলে এক অনুষ্ঠানি বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবার মান্নোয়নের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মানসম্মত ও গুণগত শিক্ষার বিকল্প নেই। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ এবং আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ এখন অনেক উন্নত। সারা পৃথিবীতে আমাদের দেশ নন্দিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। এ দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ভূমিকা রাখতে হবে।’

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী অফিসার আরিফা সিদ্দিকা, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান