পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৩

ফেরি চলাচল (ফাইল ছবি) ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় নদী পার হওয়ার জন্য আসা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টা (১৬ ফেব্রুয়ারি) থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে তা মধ্যরাত প্রকোপ আকার ধারণ করে। ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম