বিটুমিন আর আমদানি করতে হবে না: অর্থমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৯

বিটুমিন আর আমদানি করতে হবে না: অর্থমন্ত্রী ‘বিটুমিন এখন থেকে বিদেশ থেকে আমদানি করতে হবে না। দেশের উৎপাদিত বিটুমিন চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হবে।’ এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের আইনতা এলাকায় বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির বসুন্ধরা বিটুমিন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মধ্যে এমন একটি বিটুমিন কারখানা স্থাপন করা হবে যেখানে তিন লাখ লোকের কর্মসংস্থান হবে। সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘পরিকল্পিতি নগরের জন্য প্রাইভেট কোম্পানির বিকল্প নেই। দেশের প্রাইভেট কোম্পানিগুলো এখন এক হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। ২০২১ সালের মধ্যে আরও ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি বুড়িগঙ্গা প্রথম সেতুতে টোলমুক্ত করার জন্য অর্থমন্ত্রীর কাছে দাবি জানান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, চ্যানেল টোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক রাহুল রাহা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের