উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন পুনরায় শুরু

নরসিংদী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন পুনরায় শুরু নরসিংদীর বেলাবতে উয়ারী-বটেশ্বর এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ২০১৯-২০ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ উপলক্ষে আমলাব ইউনিয়নের উয়ারী গ্রামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ঐতিহ্য অন্বেষণের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সরকারের সীমিত আর্থিক অনুদানে উয়ারী-বটেশ্বরে পুনরায় এই খননের কাজ শুরু হলো। প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে উয়ারী গ্রামে একটি উন্মুক্ত জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ-উল আলম লেনিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) হান্নান মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আনোয়ারুল নাসের, ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ড. বুলবুল আহম্মেদসহ আরও অনেকে। অনুষ্ঠানে গাজী কালুর জীবনী থেকে পুঁথিপাঠ করে শোনান আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ইতোপূর্বের প্রত্নতাত্ত্বিক খননে এখানে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ, নগর, রাস্তা, পোড়ামাটির বাসন, মুদ্রা-ভাণ্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়। যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে ২০০০ সাল থেকে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে আসছে ঐতিহ্য অন্বেষণ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী