পাপিয়ার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অপকর্মে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়ার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার গেরুয়াবাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। জুয়া, সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযান চলবে।’

উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আবারও নাকচের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের কোনও হাত নেই। খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন নিয়ে আদালত যা করছেন, সেটা ভেবেচিন্তে এবং আইন অনুযায়ী করছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম