হাওরে চলছে গাড়ি

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০১ মার্চ ২০২০, ১৩:১৩আপডেট : ০১ মার্চ ২০২০, ১৪:০৫

হাওরে চলছে গাড়ি একসময় নৌকাই ছিল কিশোরগঞ্জের হাওরাঞ্চলের লোকজনের একমাত্র যানবাহন। যোগাযোগ ও পণ্য পরিবহনের কাজে নৌকা ছাড়া অন্য কোনও যানবাহনের কথা চিন্তাও করা যেতো না। বর্ষা মৌসুমের ছয় মাস নৌকা দিয়ে যাতায়াত চললেও শুকনো মৌসুমে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতেন হাওরবাসী। সেই অবস্থা বদলে গেছে। হাওর বেষ্টিত এলাকার যোগাযোগ ব্যবস্থায় সাবমার্সিবল ও অল ওয়েদার রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে পাঁচটি ফেরি। ফলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা থেকে প্রাইভেটকার বা বড় গাড়িতে যাতায়াত করা যাবে। এছাড়া তিনটি হাওরাঞ্চলের থানায় যোগাযোগের জন্য দেওয়া হয়েছে তিনটি পিকআপ। স্থানীয়দের আশা, সড়কপথে যোগাযোগ চালু হওয়ায় তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

গাড়ি পারাপারের জন্য হাওরে ফেরি দেওয়া হয়েছে ২৬ জানুয়ারি বালিখোলা, চামড়া, বরিবাড়ি, বলদা ও শান্তিপুরে পাঁচটি ফেরিঘাটের উদ্বোধন করা হয়। ফেরি সার্ভিস চালুর মাধ্যমে হাওরে শুরু হলো চার চাকার যানের চলাচল।

হাওরে চলছে গাড়ি স্থানীয় বাসিন্দারা জানান, হাওরাঞ্চলের মানুষ স্বপ্নেও কল্পনা করেনি হাওরে পাকা রাস্তা হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সবই তার একান্ত ইচ্ছার ফসল। তিনি হাওরের মাটিতে বড় হয়েছেন। এখানকার মানুষের আবেগ ও সমস্যার কথা বুঝতে পারেন। আগে চামটাবন্দরে যেতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগতো। আর কিশোরগঞ্জ থেকে নৌকায় করে হাওরের বাড়ি পৌঁছাতে রাত হয়ে যেতো। এখন রাস্তা ও ফেরি হওয়ায় এক ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছানো যাবে। এছাড়া জিনিসপত্র বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারছি।

গাড়ি পারাপারের জন্য হাওরে ফেরি দেওয়া হয়েছে হাওর এলাকার চাকরিজীবীরা জানান, পাকা সড়ক আর ফেরি হওয়াতে কিশোরগঞ্জ থেকে এসে হাওরের যে কোনও উপজেলায় চাকরি করা যাবে। আগে সপ্তাহে একবার বাড়ি যেতে পারতাম।

গাড়ি পারাপারের জন্য হাওরে ফেরি দেওয়া হয়েছে ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা সংক্রান্ত কাজ আগে কখনোই একদিনে শেষ করে বাড়ি ফেরা যেতো না। এখন দিনের কাজ দিনেই শেষ করে বাড়ি ফিরতে পারছি। তাছাড়া পণ্য পরিবহনে কোনও সমস্যা হচ্ছে না। সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে।

হাওরে চলছে গাড়ি কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন প্রকল্প বাস্তবায়নের কাজ ২০১১ সালে শুরু হয়। প্রকল্পটির কাজ শেষ হয়েছে গত বছর জুনে। এর ফলে হাওরাঞ্চলের লোকজন কিশোরগঞ্জ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সহজেই যেতে পারবে। তাছাড়া হাওরে উৎপাদিত  ফসল ও মাছ দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনে সুবিধা হবে। এর ফলে হাওরাঞ্চলে অর্থনীতির ব্যাপক পরিবর্তন হবে।

হাওরে চলছে গাড়ি সড়ক ও জনপথ বিভাগের অধীনে এক হাজার ২৬৮ কোটি টাকা ব্যয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সারাবছর চলাচল উপযোগী ৪৭ কিলোমিটার উঁচু পাকা সড়ক ও ৩৫ কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে। এতে ২২টি সেতু, ১০৪টি কালভার্টসহ বিভিন্ন নদীতে ৫টি ফেরি চালু করা হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক