স্ত্রী হত্যার ৮ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১৩:২০আপডেট : ০২ মার্চ ২০২০, ১৩:২৪

টাঙ্গাইল টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার আট বছর পর স্বামী আশরাফুল ইসলামের (২৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।
আশরাফুল দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম