শপিং ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

সাভার প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ০৪:৪৬আপডেট : ০৫ মার্চ ২০২০, ১০:১১

সাভার

সাভারে স্থানীয় একটি সড়কের পাশে ফেলে রাখা ব্যাগের ভেতরে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে পৌর এলাকার মুক্তির মোড় এলাকার একটি সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলের দিকে সড়কের পাশে একটি ব্যাগের ভেতরে এক নবজাতক শিশু দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবজাতকটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। এছাড়াও শিশুটির চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব হাসপাতাল বহন করবে বলেও তিনি জানান।

অন্যদিকে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ রাতের বেলায় শিশুটিকে ব্যাগে ভরে এখানে ফেলে রেখে গেছে। শিশুর বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম