শীতলক্ষ্যায় ১৫ জাহাজের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ০৭:২৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৭:৫৭

নারায়ণগঞ্জ নৌ বন্দর (ফাইল ছবি) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নৌরুটে এলোমেলো বার্থিং (নোঙর করা) বন্ধের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নারায়ণগঞ্জ নদী বন্দর। গত মঙ্গলবার ঢাকাস্থ নৌপরিবহন অধিদফতরের নৌআদালতে ১৫টি নৌযানের মালিক, মাস্টার ও ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক (নৌ নিট্রা) নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য।

শীতলক্ষ্যার আকিজ সিমেন্ট, নবীগঞ্জ, মদনগঞ্জ ও শাহ সিমেন্ট এলাকায় এলোপাতাড়ি বার্থিং করার অভিযোগে ঢাকাস্থ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নৌআদালতে ১১টি নৌযানের মালিক, মাস্টার ও ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাবু লাল বৈদ্য। ওই ১১টি নৌযান হলো—এমভি কফিলউদ্দিন-২, এমভি আল সাঈদ, এমভি ইয়া হাফিজু-২, এমভি এসএ বাশার, এমভি এসএ বাশার-১০, এমভি সাইফুল বাহার, এমভি সেতু-৫, এমভি নাবিল খান-২, এমভি আল সামিট-২, এমভি আরিয়া-১, এমভি আরিয়া-২। এছাড়া অতিরিক্ত পণ্য বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় ৪টি বালুবাহী বাল্কহেডের মালিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের নৌআদালতে মামলা দায়ের করা হয়। অভ্যন্তরীণ নৌ-অধ্যাদেশ, ১৯৭৬ (সংশোধনী ২০০৫) এর কয়েকটি ধারা অনুযায়ী মামলা ২টি দায়ের করা হয়। বালুবাহী নৌযান ৪টি হচ্ছে—এমভি হাজী পরিবহন, এমভি মোহাম্মদ আলী অ্যান্ড কোং, এমভি রাতুল অ্যান্ড তুলি ও এমভি রাহিমা।

জানা গেছে, গত ফেব্রুয়ারি থেকে শীতলক্ষ্যার উভয় তীরে এলোপাতাড়ি জাহাজ বার্থিং বন্ধে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদী বন্দর। ২ ফেব্রুয়ারি এলোপাতাড়ি বার্থিংয়ের কারণে সে সময় ৬টি নৌযানের মালিক, মাস্টার ও ড্রাইভারসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকাস্থ নৌপরিবহন অধিদফতরের নৌআদালতে মামলা দায়ের করা হয়। এরপর শীতলক্ষ্যায় শৃঙ্খলা ফিরে এসেছিল। তবে কয়েকদিন যেতে না যেতেই আবারও শুরু হয় এলোমেলো বার্থিং।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম