এমন মৃত্যু কারও ভাগ্যে যেন না থাকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১১:৫৭আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:১৬

সন্তান হারিয়ে আহাজারি করছেন ইমনের মা ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া রামপুরা ভাটিয়ালি এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় জনের বাড়ি নারায়ণগঞ্জে। দুর্ঘটনায় স্বজন হারানোর পর প্রত্যেকের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানহারা মা-বাবা ও স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠেছে বাতাস। তারা বলছেন, এমন মৃত্যু যেন কারও ভাগ্যে না থাকে।
বন্দরের দেউলী এলাকা থেকে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ সিলেটে বেড়াতে গিয়েছিলেন চালকসহ ১০ জন। যাদের বয়স ১৭-২২ বছরের মধ্যে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টায় বন্দর থেকে রওনা হয়ে রাত ২টার দিকে দুর্ঘটনায় পড়ে মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই চালকসহ ৫ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
নিহত ইমনের বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা রাহেলা বেগম পাগলের মতো কাঁদছেন। তাকে সান্ত্বনা জানানোর ভাষা কারও নেই। সান্ত্বনা দিতে আসা মানুষগুলোরও চোখের পানি ঠেকাতে পারেননি।
একই অবস্থা রিফাত ও সোহানের বাড়িতে। সোহানের মা সখিনা বেগম কাঁদতে কাঁদতে বারবার রাস্তার দিকে ছুটে যাচ্ছিলেন আর বলছেন,  ‘এই বুঝি আমার সোহান আসছে।’ তাকে ধরে আনতে পেছনে পেছনে ছুটছেন স্বজনরা। স্বজনরা জানান, চার ভাইবোনের মধ্যে সোহান সবার বড়। তার উপার্জনেই চলতো সংসার। এখন কীভাবে চলবে সংসার সেই চিন্তায় পুরো পরিবার।
বন্দর নবীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে সাগর। সাগরের হোটেলের ওপরেই নির্ভরশীল ছিল পুরো পরিবার। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবার অথৈই সাগরে ভাসছে।
এদিকে, নারায়ণগঞ্জের পাগলা এলাকার আইএফআইসি ব্যাংকের অফিস সহকারী আব্বাস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা ছেলের বিয়ের আংটি পরাতে সুনামগঞ্জে যাচ্ছিলেন। গাড়িটি হবিগঞ্জে গেলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের ৭ সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর আব্বাস উদ্দিনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম