ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ২০:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২০, ২০:৫৫

গাজীপুর গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের পিছু নিয়ে তাদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ট্রেনে শুক্রবার রাতে ঢাকা যাচ্ছিলেন রাকিবুল। পথে রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইলটি ছিনিয়ে নেয়। রাকিবুল ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু নেয়। তিনি স্টেশনের প্লাটফর্ম থেকে ৭ নম্বর লাইনে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন রাকিবুল। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম