করোনা প্রতিরোধে তুলসি খাওয়ার হিড়িক!

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ০৯:৫২আপডেট : ০৯ মার্চ ২০২০, ১০:২৭

  তুলসি গাছ সাতটি তুলসি পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না—এমন গুজবে গোপালগঞ্জে তুলসি পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেকে আবার ফেসবুকেও তুলসি পাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। তবে এর কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ।

গত দু’দিন ধরে কোটালীপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে অনেকেই সাতটি তুলসি পাতা খেয়েছেন। তাদের ধারণা, তুলসি পাতা খেলে করোনায় আক্রান্ত হবেন না।

কোটালীপাড়ার ওষুধ ব্যবসায়ী দিদারুল ইসলাম খান তার ফেসবুক পেজে এলাকাবাসীকে তুলসি পাতা খাওয়ার জন্য আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন।  তিনি লিখেছেন, যে সাতটি তুলসি পাতা খাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না।

তুলসি পাতা নিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস

কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, ‘শুক্রবার আমাদের গাছ ভরা তুলসি পাতা দেখেছি। শনিবার ভোরে দেখি তুলসি গাছে কোনও পাতা নেই। অনেকে আবার গাছ উপড়ে নিয়ে গেছে।’

পিড়ারবাড়ি গ্রামে সুমন বালা বলেন, ‘রবিবার আমার মা লবণ দিয়ে সাতটি তুলসি পাতা খেতে বললো। সাতটি  তুলসি পাতা খেলে নাকি করোনায় আক্রান্ত হবো না। মায়ের নির্দেশে তুলসি পাতা খেয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, ‘সাতটি তুলসি পাতা খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না, এমন কথা আমি শুনিনি বা চিকিৎসা বিজ্ঞানে পাইনি। তবে কারো ঠান্ডাজনিত খুশখুশ কাশি হলে তার জন্য তুলসি পাতা উপকারী। ’

গোপালগঞ্জের সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ বলেন, এসব কথার কোনও ভিত্তি নেই,  সবই গুজব। তিনি  সবাইকে গুজবে কান না দেওয়া আহ্বান জানিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম