গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ইতালি ফেরতদের বিক্ষোভ, ৪ জনকে ঢাকায় স্থানান্তর

গাজীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ১০:৩৮আপডেট : ১৬ মার্চ ২০২০, ১০:৪৮

এ হাসপাতালে রাখা হয়েছে ইতালি ফেরতদের  ইতালি ফেরত  ৪৮ প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য গাজীপুরের পূবাইল এলাকার মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে ঢাকা থেকে তাদেরকে ওই হাসপাতালে পাঠানো হয়। রবিবার (১৫ মার্চ) বিকালে তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। এদিকে, জ্বর থাকায় ওখানে থেকে চার জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী জানান, কোয়ারেন্টাইনের জন্য ইতালি ফেরত ৪৮ জনকে ঢাকা থেকে শনিবার মধ্যরাতে এই হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা আছে। রবিবার বিকালে তারা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কলাপসিবল গেটের তালা ভেঙে হাসপাতাল চত্বরে বের হয়ে পড়েন। এসময় তাদের অনেক বুঝিয়ে ভেতরে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ হাসপাতালে রাখা হয়েছে ইতালি ফেরতদের  তিনি আরও জানান,এ হাসপাতালে একজন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করছেন। কোয়ারেন্টাইনের জন্য নিয়ে আসা লোকদের এখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর চার জনের দেহে জ্বর থাকায় তাদেরকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানিও সরবরাহ করা হচ্ছে। প্রতি কক্ষে ৩-৪ ফুট গ্যাপ দিয়ে ১০-৬ জনকে রাখা হয়েছে। এছাড়া এক প্রবাসীর স্ত্রী-সন্তানকে একটি কক্ষে আলাদা করে রাখা হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, এখান থাকা প্রবাসীরা ধৈর্য হারিয়ে ফেলছেন। তারা দ্রুত সিদ্ধান্ত চায়। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে কোনও কিছু করার নেই।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, রবিবার বিকালে বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে ভেতরে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান