হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ১৩:০৫আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৩:১৮

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে সিঙ্গাপুর ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ওই প্রবাসীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা। ওই প্রবাসী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা।

ওই প্রবাসী ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও বলেন, ওই প্রবাসী কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে একটি ঘরে একাই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বিদেশফেরত ৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পাঁচ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম