বিয়ে বন্ধ, কনের বাবাকে ৭ দিনের জেল

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১২:১৮আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:২৫

কারাগার করোনা ভাইরাস সংক্রমণের সতর্কতা সত্ত্বেও মানিকগঞ্জের সাটুরিয়ায় ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন ফরমান আলী। কিন্তু আদেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিয়ের অনুষ্ঠানটিও স্থগিত করা হয়।
শুক্রবার (২০ মার্চ)  বিকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের এ ঘটনা ঘটে।  
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোন ভাইরাস এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে যেকোনও ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাইকিং করা হচ্ছে। জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দু’টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার ব্যাপক গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমাল আলী মেয়ের বিয়ের আয়োজন করেন। এজন্য ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিয়ে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকালেই ফরমান আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম