করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ২১:২০আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:২২

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে অপপ্রচারের অভিযোগে সাদ্দাম হোসেন অভি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ পুলিশ। সাদ্দাম হোসেন মুক্তিযদ্ধ মঞ্চের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত যুবক হোসেন দৌলতপুর উপজেলার বাচামারা উত্তরখন্ড গ্রামের নওশের আলম ছেলে।

ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী নিয়েছেন, সাদ্দাম হোসেন অভি নামের ওই যুবক তার ফেসবুক আইডির (Engr Saddam Hossain Ovi) মাধ্যমে ২০ মার্চ ‘মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ১ জনের মত্যু ও ৩ জনকে ঢাকায় স্থানান্তর, সুত্র: হাসপাতাল এর ডাক্তার’ এই ধরনের একটি মিথ্যা তথ্য পোস্ট করে।

এর প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা বাজার থেকে তাক আটক করে পুলিশ। শনিবার  দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আএন মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করলে অভি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও  দেয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী