লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মার্চ ২০২০, ২২:৩৪আপডেট : ২১ মার্চ ২০২০, ২৩:৪৯

চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ট্রাক ও লেগুনার সংঘর্ষে মোট ১৩ জন নিহত হয়েছেন। ১০ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যান৷ আরেকজন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মারা যান। নিহতরা সবাই যাত্রীবাহি লেগুনার যাত্রী ছিলেন বলে তিনি জানান।

ঘটনাস্থলে থাকা চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর বলেন, চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ১০ জনের মরদেহ উদ্ধার করি। আহতদের মধ্যে ২/৩জনের অবস্থা আশংকাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে আমি খবর পেয়েছি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম