আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২৩:৩০আপডেট : ২৯ মার্চ ২০২০, ০০:০৭

টিনের এই বাড়িটি ভাঙচুর করা হয় নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সোনিয়া (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের স্থানীয় রায়পুরা, পাশের ব্রাহ্মণবাড়িয়া সদর ও কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুরা থানার উপপরিদর্শক (অপারেশন) দেব দুলাল এসব তথ্য জানান।

নিহত সোনিয়া কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে এবং সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আহতরা হলেন—কালিকাপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শবুর মিয়া (৫০), সৈয়দ জামানের ছেলে জাকির মিয়া (৩৮), জিতু মোল্লার ছেলে ফরিদ মিয়া (৬০), জালাল মিয়া (৪০), মৃত তাহের মিয়ার স্ত্রী রুবিনা খাতুন (৬০), ছেলে হেলাল মিয়া (৩২), অন্তঃসত্ত্বা পুত্রবধূ মুক্ত আক্তার, শান্ত মিয়ার স্ত্রী আনু (৩৩), হযরত আলীর ছেলে মগল হোসেন (৩৮), ইনু মিয়ার ছেলে মাছুম (২৫) ও বাছেদ (৩২)।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং যুবলীগ নেতা নাসির খানের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১০টায় কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় ৬টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশ কালিকাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৩২) ও আবু সামাদের ছেলে সবুজকে (২৪) আটক করেছে।

পুলিশ জানায়, দু’পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। তাই শুক্রবার রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবার সকালে হঠাৎ দু’পক্ষের লোকজন টেঁটা-বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দু’পক্ষের ১১ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাতে হাসপাতালে একজন স্কুলছাত্রী মারা যায়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম