সরকারি সাবান-মাস্ক বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৭:২৭আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৭:২৮

Narayanjang

করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্কসহ সরকারি সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (৩০ মার্চ) দুপুর বারোটার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের রাঁধানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদ (২৫), আলতাফ (২২), জুলি (২২) ও নাদিরা (১০) নামের এক শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা যুবক সুমন জানান, ইউপি চেয়ারম্যান স্বপন রাধানগর এলাকায় মাস্ক ও সাবানসহ বিভিন্ন সরকারি ত্রাণ বিতরণ করার দায়িত্ব দেন সাহা নামে এক যুবকসহ অন্যদের। এ ঘটনায় ওয়ার্ড সদস্য ইব্রাহিমের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষের ওপর টেঁটা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

তবে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, করোনা ভাইরাস থেকে এলাকাবাসীকে সুরক্ষা দিতে গত তিন দিন আগেই মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ নিয়ে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, দুই পক্ষের ব্যক্তিগত ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষ হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি যতটুকু শুনেছি ইউপি চেয়ারম্যান সরকারি কিছু ত্রাণ বিতরণ করতে তার নিজের এক লোককে দায়িত্ব দেন। স্থানীয় ইউপি সদস্যকে সেই দায়িত্ব না দেওয়ায় এ নিয়ে ক্ষোভ থেকে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। ওসি আরও বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম