পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত, আহত ৫

রাজবাড়ী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৮:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:১৩

পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত, আহত ৫ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পিকআপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত স্বরসতী (৪৫) রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, রিপন মল্লিক, সুমাইয়া আক্তার, আলিফ, কবিরুল ইসলাম, জয়নাল আবেদন ও ইসহাক। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পিকআপ ভ্যান রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই সময় একটি যাত্রীবাহী ইজিবাইক রাস্তা পার হতে গেলে সংঘর্ষ ঘটে। এতে একজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই গুরুত্বর আহত ওই নারীর মৃত্যু হয়।

ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। পাংশা হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম