৩ স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১১:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:১৪

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল


নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একজন ওয়ার্ডবয় ও দু’জন নার্স করোনা পজেটিভ হওয়ায় জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে আইইডিসিআর-এ তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর এ পদক্ষেপ নেওয়া হয়। নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, তিন জন স্বাস্থ্যকর্মীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি বিভাগ জীবাণুমুক্ত করার পর ফের খুলে দেওয়া হতে পারে।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানিয়েছেন, ২৯ মার্চ সন্ধ্যায় বন্দরের রসুলবাগ এলাকার একজন নারী স্ট্রোক ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ওই নারীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের পরামর্শে হাসপাতালের একজন ওয়ার্ডবয় ওই রোগীকে ইনজেকশন দেন এবং প্যাথলজি বিভাগের একজন নার্স তার রক্তের নমুনা পরীক্ষা করেন। ৩০ মার্চ ওই নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়াও আরও দু’জন আক্রান্ত রোগী রোগ গোপন করে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এসব কারণে জরুরি বিভাগের কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার রাতে তিন জন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ কারণে জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার জরুরি বিভাগ জীবাণুমুক্ত করা হবে। জরুরি বিভাগ বন্ধ থাকলেও বহির্বিভাগ ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত থাকবে। এ সময়টাতে রোগীদের বিকল্প হিসেবে শহরের খানপুরে ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম