কিশোরগঞ্জে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, দুই ইউনিয়ন লকডাউন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৯:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:০৬

কিশোরগঞ্জ ঢাকা থেকে করিমগঞ্জে গ্রামের বাড়িতে এসে সোমবার (৬ এপ্রিল) মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষার পর বিষয়টি জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। এটাই কিশোরগঞ্জ জেলায় প্রথম করোনা শনাক্তের ঘটনা। এরপর দুটি ইউনিয়ন লকডাউন করে দেওয়া হয়েছে।

করিমগঞ্জের জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি (৪৫) ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। তিনি জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। মারা যাওয়ার পর ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টিনে নেওয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্ণিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে দুটি ইউনিয়ন লকডাউন করে দিয়েছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি