কর্মস্থল থেকে জ্বর নিয়ে ফেরা পুলিশ সদস্য করোনা পজেটিভ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৯:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৯:২৫

মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয়ে পুলিশ সদস্যসহ দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যকে মানিকগঞ্জ জেনারেল  হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ নিশ্চিত করেছেন। 

পুলিশ সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত। গত ৬ এপ্রিল জ্বর নিয়ে তিনি  ছুটিতে বাড়িতে আসেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি উথুলি ইউনিয়নের বীরবাসাইল কলাবাগান এলাকায়। এ কারণে ওই ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, হরিরামপুর উপজেলায়ও করোনা রোগী শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক খান জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে দু’দিন আগে ঢাকা থেকে আগত একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি ওই গ্রামেই আছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম